মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আশুলিয়ায় ২০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার   

আশুলিয়ায় ২০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার   
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।  

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর দুপুরে একটি খুদে বার্তায় দৈনিক নতুন কাগজকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলতানা। এর আগে সোমবার দুপুর আড়াইটায় আশুলিয়া থানাধীন চারিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আশুলিয়ার চারিগ্রাম এলাকার চুন্নু মিয়ার ছেলে মেহেদি হাসান রুপা (৩৬) এবং পাবনার বেড়া থানার হাটুরিয়া গ্রামের (বর্তমানে আশুলিয়ার বটতলা এলাকায় বসবাসরত) মৃত আব্দুল বারীর ছেলে মো: টি আলম ওরফে গামা (৩৫)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ‘ক’ সার্কেলের একটি বিশেষ টিম চারিগ্রাম এলাকায় রূপার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামীদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জেরিন সুলতানা বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আশুলিয়াসহ পুরো জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুপা গ্রেফতার হওয়ায় চারিগ্রাম এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে তার বড় ভাই ও এলাকার শীর্ষ ইয়াবা ডিলার রবিউল ধরাছোঁয়ার বাইরে থেকে সটকে পড়ায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে রবিউলসহ মাদকের মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

 

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন