সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশ পরিচয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা : র‍্যাব ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৯ নবাগত ইউএনও -এর সাথে কালকিনি সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময় ফেসবুকে সরকারকে কটূক্তি: তরুণের জামিন নামঞ্জুর পাকিস্তান ক্রিকেটের বৈষম্য ফাঁস করলেন মিসবাহ অবসরের ঘোষণা দিলেন বার্সার সাবেক উইঙ্গার
  • নওগাঁয় ডিবির বিশেষ অভিযান: ৪৭ হাজার টাকার জাল নোটসহ কম্পিউটার দোকানদার গ্রেফতার

    নওগাঁয় ডিবির বিশেষ অভিযান: ৪৭ হাজার টাকার জাল নোটসহ কম্পিউটার দোকানদার গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক কম্পিউটার দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।
    রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি ওই বাজারে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের একটি দোকান পরিচালনা করতেন।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল জানতে পারে যে, ওই দোকানে কম্পিউটার ব্যবহার করে জাল টাকা তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ৩টা ১৫ মিনিটে দোকানটিতে অভিযান চালায় ডিবির একটি টিম।
    অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামির দেহ তল্লাশি করে ১ হাজার টাকার নোটে মোট ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। কম্পিউটারের ভেতরেও জাল নোট তৈরির প্রমাণ মেলে।
    এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাবিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ওই কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করে ৪৭ হাজার টাকার জাল নোটসহ দোকানদার তারিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।”
    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জাল নোট প্রস্তুত ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের পাশাপাশি জাল নোট চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
    মাহবুবুজ্জামান সেতু


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন