বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

জলবায়ু মোকাবিলায় সেনাবাহিনীর বড় উদ্যোগ, রোপণ হবে ১১ লাখ গাছ

জলবায়ু মোকাবিলায় সেনাবাহিনীর বড় উদ্যোগ, রোপণ হবে ১১ লাখ গাছ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ১১ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনানিবাসের পাশাপাশি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থাপনাতেও এ কর্মসূচি পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, পরিবেশ সংরক্ষণ ও বনায়ন সম্প্রসারণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেও সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর উদ্যোগ। এ কারণে দেশের বিভিন্ন সেনানিবাস, প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা অন্যান্য এলাকায় মোট ১১ লাখ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যেও বৃক্ষরোপণের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে সহায়ক হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন