শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক-অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনায় নীতিগত পদক্ষেপের আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

    টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনায় নীতিগত পদক্ষেপের আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে প্লাস্টিক বর্জ্যকে কার্যকরভাবে সম্পদে রূপান্তর করতে সরকার, শিল্পপ্রতিষ্ঠান, এনজিও এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে আয়োজিত ‘বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীদারদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ও প্রাণ-আরএফএল গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জাগো নিউজ।

    ড. লুৎফর রহমান বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার (রিসাইক্লিং) কার্যক্রম সফল করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। শিল্পপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।

    তিনি জানান, গোলটেবিল বৈঠক থেকে উঠে আসা সুপারিশগুলো নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনায় নেওয়া হবে। অংশীজনদের মতামত ভবিষ্যতের কার্যকর পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, শুধু একটি দিবস পালন নয়, সারা বছরই প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে অধিদপ্তর।

    গোলটেবিল বৈঠকে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, ইউনিলিভার বাংলাদেশের কান্ট্রি প্রকিউরমেন্ট লিড দিলরুবা আহমেদ, ব্র্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাদের ইবনে কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ