রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু

    প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থার মাধ্যমেই প্রবাসীরা হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হজে যেতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের **ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd)**-এর মাধ্যমে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

    প্রাক-নিবন্ধনের জন্য আবেদনকারীদের বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।

    মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।

    এতে আরও বলা হয়েছে, প্রাক-নিবন্ধনের সময় ই-হজ সিস্টেমে আবেদনকারীকে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) হিসেবে তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি তিনি যে দেশে বৈধভাবে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে বৈধ বসবাসের প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইন প্রকাশ করা হবে। এরপর ঘোষিত প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

    সৌদি আরব সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী, নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীরাই ২০২৭ সালের পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন