বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭১

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। আর হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৮৪ শিশুর।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৪ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৭ শিশু। আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে। হাম নিয়ন্ত্রণে টিকাদান ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন