রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • শিশুদের টাইফয়েড ঝুঁকি কমাতে ১ আগস্ট থেকে নতুন টিকাদান কর্মসূচি

    শিশুদের টাইফয়েড ঝুঁকি কমাতে ১ আগস্ট থেকে নতুন টিকাদান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি কমাতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) যুক্ত হচ্ছে। এর আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে একটি করে ডোজ টিকা দেওয়া হবে।

    সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    ইপিআই সূত্র জানায়, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ১৫ মাস বয়সী শিশুদের বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিসিভি দেওয়া হবে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত টিকাদান সেশনে হাম-রুবেলা (এমআর-২) টিকার সঙ্গে একই সময়ে টাইফয়েড টিকা দেওয়া যাবে। এতে শিশুদের টিকাদান কার্যক্রমে কোনো সমস্যা হবে না।

    টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ডিজিটাল ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন।

    এ ছাড়া টিকা সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে প্রচার কার্যক্রম চালানো হবে। উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করা হবে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিকতার অংশ হিসেবেই টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন