বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘আমাদের কেউ উপহার দেয়নি, প্রমাণ দিয়েই ফাইনালে’ : মেসি

    ‘আমাদের কেউ উপহার দেয়নি, প্রমাণ দিয়েই ফাইনালে’ : মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাব মাঠের পারফরম্যান্স দিয়েই দিয়েছেন বলে মনে করেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

    আর্জেন্টিনার জয় নিয়ে ফিফার পক্ষপাতিত্ব, রেফারিং কিংবা ভিএআরের সুবিধা নেওয়ার মতো নানা অভিযোগ উঠেছিল পুরো টুর্নামেন্টজুড়ে। তবে মেসির দাবি, গত কয়েক বছরে মাঠের পারফরম্যান্সে তারাই বিশ্বের অন্যতম সেরা দল এবং পরপর দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাই তার বড় প্রমাণ।

    সমালোচনার জবাবে মেসি বলেন, ‘এই ধরনের কথা খুব কষ্ট দেয়। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। কেউ সেটা মানুক বা না মানুক, সত্যটা বদলাবে না। পরপর দুটি বিশ্বকাপে আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ আমাদের কোনো বাড়তি সুবিধা দেয়নি। পরপর দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা সহজ বিষয় নয়।’

    চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা বেশ কয়েকটি কঠিন পরিস্থিতি মোকাবিলা করে জয় পেয়েছে। এরপরও সমালোচনা থামেনি। মেসির মতে, ইংল্যান্ডের বিপক্ষে হারলে সমালোচকদের আরও কথা বলার সুযোগ তৈরি হতো।

    তিনি বলেন, ‘আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অনেক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কী করতে পারি। কে কী বলল, তা নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। তবে কিছু বলার আগে সবাইকে ভেবে বলা উচিত।’

    বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথের আলাদা ইতিহাস রয়েছে। তাই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ আর্জেন্টিনার জন্য বিশেষ বলে মনে করেন মেসি।

    তিনি বলেন, ‘এটা শুধু আরেকটি ম্যাচ ছিল না। সমর্থকদের জন্য এই জয় অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ অন্যরকম। আমরা সমর্থকদের সেই মুহূর্ত উপহার দিতে পেরেছি।’

    মেসি আরও বলেন, এই ম্যাচে হারার কথা তারা ভাবতেই পারেননি। আর্জেন্টিনার মানুষের জন্য এই হার মেনে নেওয়া কঠিন হতো।

    তার ভাষায়, ‘আর্জেন্টিনার কেউ এই ম্যাচ হারতে চায়নি। এই হার মেনে নেওয়া কঠিন ছিল। তাই হয়তো আজকের আনন্দটা একটু বেশি। আমি জানি, পুরো আর্জেন্টিনা এখন উদযাপন করছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন