রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • গুলিস্তান বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

    গুলিস্তান বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৫ জুলাই) সকালে তিনি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন।

    পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

    হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে সেলুনে বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন দগ্ধ হন। তাদের সবাই বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

    পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন নাছির জানান, আহতদের মধ্যে তিনজনের শ্বাসনালি দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

    স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

    দগ্ধদের পরিচয় ও অবস্থা:

    • মো. ফারুক (৩৫) – শরীরের ৫০ শতাংশ দগ্ধ
    • রিংকু (৩০) – ২১ শতাংশ
    • রাজু (৩৪) – ১৮ শতাংশ
    • পাপ্পু (২৬) – ১৮ শতাংশ
    • সামশেদ (৩০) – ১৫ শতাংশ
    • আরমান (৩৭) – ১৫ শতাংশ
    • রফিক (২৫) – ১২ শতাংশ
    • রনি (৩৬) – ১০ শতাংশ
    • জসিম (৪০) – ৮ শতাংশ
    • সাকিব (১৭) – ১ শতাংশ দগ্ধ

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন