বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আবহাওয়ার নতুন বার্তা, আপাতত স্বস্তিতে দেশ

    আবহাওয়ার নতুন বার্তা, আপাতত স্বস্তিতে দেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

    তিনি বলেন, আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে ১৭ জুলাইয়ের পর সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    আবহাওয়াবিদ আরও জানান, চলতি জুলাই মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই বলে প্রাথমিকভাবে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে পাহাড়ি এলাকাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আপাতত পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।

    এ ছাড়া আজ থেকে দেশের সব নদীবন্দর ও সমুদ্রবন্দরকে সতর্ক সংকেতমুক্ত ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ