রবিবার, ৩১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৫ কোটি টাকার বরাদ্দ বিতর্কে মুখ খুললেন আসিফ ও হাসনাত হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৩৭ জনের সাফে আজ ভারতের চ্যালেঞ্জ, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস, কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নতুন জিন পরীক্ষায় অনেক স্তন ক্যানসার রোগীর কেমোথেরাপি ছাড়াই চিকিৎসার সম্ভাবনা ছুটি শেষ, সোমবার থেকে শুরু কর্মযজ্ঞ ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪
  • জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ প্রকল্পের কারণে বর্তমানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

    রোববার (৩১ মে) দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

    তিনি বলেন, সরকার ওই এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তবে কারাগার নির্মাণের পরিকল্পনা থাকলেও এখনই কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না।

    একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলীনগর-জঙ্গল সলিমপুর অঞ্চলকে আর সন্ত্রাসী কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে থাকতে দেওয়া হবে না। এলাকায় অপরাধী চক্র ও বিচ্ছিন্ন সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধ দমনে সাঁড়াশি, যৌথ ও পরিকল্পিত অভিযান অব্যাহত থাকবে।

    তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানের মাধ্যমে চার ধরনের অপরাধ—মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি—নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব অপরাধ নির্মূলে আইনগত সংস্কারও প্রক্রিয়াধীন রয়েছে।

    সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সহিংসতা ও অপরাধপ্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইনের কিছু সুযোগের অপব্যবহারের কারণে অনেক কিশোর গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় আইনি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

    এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা হাজার হাজার মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এ ধরনের ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    পরিদর্শনকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-৭-এর অধিনায়কসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ