বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • ইরানকে নিয়ে উত্তেজনা চরমে, খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের

    ইরানকে নিয়ে উত্তেজনা চরমে, খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে তেহরানের গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প খার্গ দ্বীপসহ ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তার দাবি, এসব স্থাপনা ইরানের অর্থনীতির মূল উৎস এবং এগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

    খার্গ দ্বীপ ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাতের কেন্দ্র হিসেবে পরিচিত। দ্বীপটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা হওয়ায় এটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে ক্ষেপণাস্ত্র ও বিপ্লবী গার্ড বাহিনীর নিরাপত্তা মোতায়েন রয়েছে।

    ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার ওপর কঠোর হামলা চালাতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে খার্গ দ্বীপসহ বিভিন্ন তেল স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

    এদিকে মার্কিন হামলা ও পাল্টা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।


    সূত্র: ডেইলি মেইল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ