বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশে ২৪ ড্রোন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

    ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশে ২৪ ড্রোন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোন অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (১১ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি জানান, গত দুই দিনে ২৪টি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।

    তিনি বলেন, এসব ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে সীমিত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    এদিকে মধ্যপ্রাচ্যের আরেক ঘটনায় ওমান উপসাগরে একাধিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীরে’ নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে, যা মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানি তেল পরিবহনের চেষ্টা করছিল।

    এ নিয়ে চলতি সপ্তাহে ওমান উপসাগরে মোট তিনটি জাহাজে মার্কিন হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলার খবর পাওয়া যায়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ‘জলবীরে’ জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিক নিরাপদ আছেন এবং তাদের উদ্ধার কার্যক্রম চলছে। জাহাজটি ওমানের শিনাস বন্দরের কাছে অবস্থান করছিল।

    বিশ্লেষকদের মতে, একের পর এক ড্রোন অনুপ্রবেশ ও জাহাজে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ