শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান
  • ফেলুদা-ব্যোমকেশের পর এবার ‘কানাইচরণ’, নতুন গোয়েন্দা আনছেন সৃজিত

    ফেলুদা-ব্যোমকেশের পর এবার ‘কানাইচরণ’, নতুন গোয়েন্দা আনছেন সৃজিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা সিনেমায় জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর পর এবার বড়পর্দায় আসছে নতুন এক গোয়েন্দা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করতে যাচ্ছেন লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’-কে নিয়ে নতুন চলচ্চিত্র।

    পরিচালক জানান, বিভিন্ন গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও কানাইচরণের ব্যক্তিত্ব, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং চরিত্রের স্বাতন্ত্র্য তাকে মুগ্ধ করেছে। এসব কারণেই চরিত্রটিকে চলচ্চিত্রে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    সৃজিত মুখোপাধ্যায় বলেন, কানাইচরণের গল্পগুলো পড়েই তিনি লেখক রাজর্ষি দাস ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বড়পর্দায় চরিত্রটিকে উপস্থাপনের পরিকল্পনা শুরু হয়।

    জানা গেছে, লেখকের জনপ্রিয় গল্প ‘কালাপানির দিশা’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আর নতুন এই গোয়েন্দা কানাইচরণের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।

    সৃজিতের গোয়েন্দা ছবিতে ‘কানাইচরণ’ যিশু, প্রথমবার টিমে ‘কিশোরী’ ইধিকা, কবে শুরু শুটিং?

    এর আগে যিশু সেনগুপ্ত ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার সম্পূর্ণ ভিন্ন এক গোয়েন্দা চরিত্রে তাকে দেখা যাবে।

    সিনেমাটিতে আরও অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, ইধিকা পাল, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও সুমন্ত মুখোপাধ্যায়সহ আরও অনেকে। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।

    আগামী আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ