বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘গুলশানের চামেলি’তে বাঁধন, থাকছেন মধুমিতাসহ একঝাঁক তারকা

    ‘গুলশানের চামেলি’তে বাঁধন, থাকছেন মধুমিতাসহ একঝাঁক তারকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযোজনার পাশাপাশি পরিচালনায় আসা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে যুক্ত হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন আইনজীবীর গুরুত্বপূর্ণ চরিত্রে।

    এর আগে জানা যায়, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। এবার বাঁধনের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

    বাঁধন জানিয়েছেন, পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। সিনেমার গল্প ও আয়োজন তার ভালো লেগেছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে।

    অভিনেত্রী বলেন, সিনেমাটিতে অভিনয়ের জন্য তাকে যেভাবে সম্মানের সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি তার ভালো লেগেছে। পাশাপাশি সিনেমার অন্যান্য শিল্পীর বিষয়েও তিনি ইতিবাচক। সব দিক বিবেচনা করেই কাজটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    আজমেরী হক বাঁধন এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং সানী সানোয়ারের ‘এশা মার্ডার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে।

    নিজের অভিনয় ভাবনা প্রসঙ্গে বাঁধন মনে করেন, সবসময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাওয়া সম্ভব নয়। একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন ধরনের চরিত্র ও গল্পের অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ থেকেই তিনি ‘গুলশানের চামেলি’তে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

    জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি।

    ‘গুলশানের চামেলি’তে মধুমিতা সরকার ও আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করবেন আমিন খান, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও কয়েকজন শিল্পী। চলতি বছরের ডিসেম্বর নাগাদ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ