বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং
  • ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

    ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর লক্ষ্য করে হামলার অভিযোগের পর সরকারের সমালোচনা করেছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণও প্রতিরোধ গড়ে তুলবে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এনসিপি।

    তার ভাষায়, “সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, দেশের ছাত্র-জনতা ও সব গণতান্ত্রিক রাজনৈতিক-সামাজিক শক্তিকে একসঙ্গে দাঁড়াতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, দেশকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে।”

    ‘কর্মসূচি চলবে’

    তিনি বলেন, হামলার পরও দল তাদের রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসবে না।

    “আমরা গোলাপগঞ্জে যাব, জনগণের পাশে দাঁড়াব। গণভোট, সংস্কার, বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে,” বলেন নাহিদ ইসলাম।

    গোলাপগঞ্জে কী ঘটেছিল?

    এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

    এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    পুলিশের বক্তব্য

    ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, চলন্ত গাড়ির দিকে পাশ থেকে ঢিল ছোড়া হয়েছিল।

    তার ভাষায়, “রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল মারে। এতে একটি গাড়ির কাচ ভেঙেছে। এটিকে পরিকল্পিত গাড়িবহরে হামলা বলা যাবে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত আহত হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।”

    আগেও হামলার অভিযোগ

    এর আগে গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

    এনসিপির দাবি, সেই হামলায় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী জড়িত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন