বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও রাষ্ট্রদূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান তিনি। তার এই সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

    ঢাকায় সার্জিও গোরের আগমনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

    পোস্টে তিনি লেখেন, “দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও রাষ্ট্রদূত সার্জিও গোরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।”

    ব্যস্ত কূটনৈতিক সূচি

    সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। এছাড়া সন্ধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকেরও কর্মসূচি রয়েছে।

    সফরের দ্বিতীয় দিন, শুক্রবার তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে মানবিক পরিস্থিতি ও চলমান সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার কথা রয়েছে।

    সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে আলোচনা

    কূটনৈতিক সূত্র বলছে, সফরকালে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে।

    ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্জিও গোর হলেন বাংলাদেশ সফরকারী তৃতীয় মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার এই সফরকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন