বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা

    স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন নেতৃত্ব নিয়োগ দিয়েছে সরকার।

    বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    এর আগে তিনি এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (এএইউবি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    অন্যদিকে, স্পারসোর বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

    এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

    তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে এসব পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন