বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    বুধবার (৩০ জুলাই) মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে এক জনসভায় তিনি এ তথ্য জানান।

    আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গার পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি থাকলেও মিয়ানমার তাদের গ্রহণ করতে প্রস্তুত ছিল না। তবে আলোচনার মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এটি সম্ভব হয়েছে কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। এ ধরনের বিষয়ে সফলতার জন্য প্রয়োজন সতর্ক ও কার্যকর কূটনীতি।

    রোহিঙ্গা সংকটের পটভূমি

    ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) হামলা চালানোর পর দেশটির সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে।

    অভিযানের সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরে তাদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রাখা হয় এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তা দিয়ে আসছে।

    বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায়ও প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

    আইন মেনে চলার নির্দেশ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

    জনসভায় মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, শরণার্থী শিবির ও অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও অবৈধভাবে অবস্থান করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “এটি মালয়েশিয়া। কেউ দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে পারবে না। প্রয়োজন হলে পুলিশ ব্যবস্থা নেবে।”


    সূত্র : দ্য স্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন