মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা পর উপকূলীয় এলাকায় জারি করা সুনামি সতর্কতাও প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

    মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে।

    ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে ভূমিকম্পের পর আগুন লেগেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

    সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, প্রধান দ্বীপ কিউশুর একাধিক স্থানে আগুন জ্বলছে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে।

    এনএইচকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে।

    এদিকে কাশিমা শহরের একটি বহুতল শপিং মলের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জরুরি অভিযান চলছে।

    এর আগে পুলিশ জানিয়েছিল, কাশিমার ওই শপিং মল থেকে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর পেয়েছিল তারা। তবে সে সময় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    প্রধানমন্ত্রী তাকাচি বলেন, আহতের সংখ্যা এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অগ্নিকাণ্ড, সড়ক ও সেতুর ক্ষতি এবং ভবন ধসের ঘটনাও ঘটেছে।


    সূত্র: সিবিএস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন