মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

    উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দারুণ ছন্দ ধরে রেখে কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগ না দিয়ে টানা তিন সেটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৩-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে। প্রথম সেটে ২৫-২১, দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জিতে একতরফা জয় নিশ্চিত করে দলটি।

    এ জয়ের ফলে শিরোপার লড়াইয়ে উঠেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

    টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি। একমাত্র পরাজয় আসে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

    গ্রুপ পর্বের মতো নকআউট পর্বেও উজবেকিস্তানকে সহজেই হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন