শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান
  • র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা

    র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের আমলে কথিত গুম ও নির্যাতনের অভিযোগে আলোচিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়না ঘর’ নামে পরিচিত, তা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।

    শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে গিয়ে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল ঘটনাস্থল ঘুরে দেখেন। গুম ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়।

    বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রতিনিধি দল র‍্যাব-১ সদর দপ্তরে পৌঁছায়। সেখানে তারা টিএফআই সেলের বিভিন্ন কক্ষ, স্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন। পাশাপাশি দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

    ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার বিচারিক প্রক্রিয়ায় ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক তথ্য যাচাইয়ের উদ্দেশ্যেই এই পরিদর্শন।

    প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

    গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাব, ডিজিএফআই এবং ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়না ঘর’ পরিদর্শনের অনুমতি চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেন।

    প্রসিকিউশনের আবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মতের ব্যক্তিদের বিভিন্ন সংস্থার কথিত গোপন বন্দিশালায় আটক রেখে নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত এবং বিচারিক কার্যক্রমে ঘটনাস্থলের বাস্তব অবস্থা সরেজমিনে পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করে ট্রাইব্যুনাল।

    এই পরিদর্শনের মাধ্যমে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন