শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রো স্টেশনের ব্যাগ ঘিরে আতঙ্ক, শেষে মিলল পান-জর্দা দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সতর্ক করল আবহাওয়া অফিস ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্য মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম

    গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পাঁচ বছর মেয়াদ পূরণের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

    শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। জনগণের বড় অংশের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।

    তার ভাষায়, সরকার যদি মনে করে একইভাবে পাঁচ বছর পার করবে, তাহলে জনগণ সেই সুযোগ দেবে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের আস্থাই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি।

    সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিল্প উৎপাদন, পরিবহন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে।

    তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হলে এনসিপি পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি পালন করবে। একই সঙ্গে দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশে গণআন্দোলন গড়ে তোলারও ইঙ্গিত দেন।

    হবিগঞ্জে হামলায় আহত কিশোর আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি জানান, চিকিৎসকদের মতে আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও ঝুঁকির মধ্যে রয়েছে।

    তিনি অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আলিফের খোঁজ নেওয়া হয়নি।

    এনসিপি আহ্বায়ক বলেন, হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

    তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কর্মসূচিতে হামলা ও বাধার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। হবিগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, সাভার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে এনসিপির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, দেশে বিনিয়োগ কমছে, শিল্পকারখানা জ্বালানি সংকটে রয়েছে এবং ব্যবসায়ীরা নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বৃদ্ধির অভিযোগও তোলেন তিনি।

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

    জনগণের প্রতি আহ্বান

    নাহিদ ইসলাম বলেন, সরকারের দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন