শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান
  • বারুইপুর কাণ্ডে সরব শুভশ্রী, ‘আর কত নারী হবে বর্বরতার শিকার’

    বারুইপুর কাণ্ডে সরব শুভশ্রী, ‘আর কত নারী হবে বর্বরতার শিকার’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন, আর কত নারীকে এমন নৃশংসতার শিকার হতে হবে।

    ২০২৪ সালের আর জি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার পর আবারও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারুইপুরের ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেক তারকাও। সেই তালিকায় যুক্ত হয়েছেন শুভশ্রী।

    এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এই অভিনেত্রী। এবার বারুইপুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, শিশু থেকে বৃদ্ধা—কোনো বয়সের নারীই যেন আজ নিরাপদ নয়। বিকৃত মানসিকতার অপরাধীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না।

    শুভশ্রী বলেন, সামাজিক মাধ্যমে প্রতিবাদ এবং রাস্তায় বিক্ষোভ হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। প্রতিদিন কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনা সমাজের অসহায়ত্বকে আবারও সামনে নিয়ে আসছে।

    তিনি প্রশ্ন করেন, ‘এর শেষ কোথায়? আর কত নিরীহ নারীকে এই বর্বরতার শিকার হতে হবে? আর কত পরিবার ধ্বংস হবে?’

    অভিনেত্রী আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন যেখানে অপরাধীরা ভয় পাবে এবং নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবেন। নিজেও একজন মেয়ের মা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ