শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান
  • দুই দশক পর গিজার পিরামিডে ফিরছেন শাকিরা

    দুই দশক পর গিজার পিরামিডে ফিরছেন শাকিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় ১৮ বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই স্থানে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে দর্শকদের মাতিয়েছিলেন কলম্বিয়ার এই জনপ্রিয় শিল্পী।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল কনসার্টটির আয়োজন করছে। প্রতিষ্ঠানটি অতীতে জেনিফার লোপেজ, কেটি পেরি, জন লিজেন্ড ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের নিয়ে মধ্যপ্রাচ্যে একাধিক সফল আয়োজন করেছে।

    বর্তমানে শাকিরা তার সর্বশেষ অ্যালবাম ‘Las Mujeres Ya No Lloran’-কে ঘিরে বিশ্ব সফরে ব্যস্ত রয়েছেন। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন এবং অর্জন করেছেন একাধিক গ্র্যামিলাতিন গ্র্যামি পুরস্কার।

    সম্প্রতি তার নতুন গান ‘Dai Dai’ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে, যা নতুন করে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

    মিশরে ফের কনসার্ট করতে পেরে আনন্দ প্রকাশ করে শাকিরা এক বিবৃতিতে বলেন, “গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পারছি, এতে আমি ভীষণ আনন্দিত। মিশরের সবাইকে অনেক ভালোবাসি।”

    শাকিরার এই প্রত্যাবর্তনকে ঘিরে মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ