শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, নিরাপত্তা জোরদার বিশ্বকাপের মঞ্চে পরা জিমিনের শার্টের দাম আকাশছোঁয়া বিতর্কের মুখে বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, কূটনীতিতে নতুন অধ্যায়? গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে পেট্রোবাংলা ঘেরাও: নাহিদ ইসলাম র‍্যাব-১ সদর দপ্তরে ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকেরা তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান
  • সৌরভের সঞ্চালনায় বিগ বস বাংলায় বড় চমক, জল্পনায় তারকা জুটি

    সৌরভের সঞ্চালনায় বিগ বস বাংলায় বড় চমক, জল্পনায় তারকা জুটি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা টেলিভিশনের বহুল আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-এর শুটিং আগামী মাস থেকে শুরু হতে পারে বলে শোবিজ অঙ্গনে জোর আলোচনা চলছে। অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল—এবার কারা থাকছেন প্রতিযোগীর তালিকায়।

    বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের দাবি, টলিউডের আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে শোয়ে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি তারা প্রাথমিকভাবে আগ্রহও দেখিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কিংবা দুই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    এদিকে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নামও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় শোনা যাচ্ছে। যদিও তিনিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

    শোবিজ অঙ্গনে আরও আলোচনা রয়েছে, বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর কাছেও অংশগ্রহণের প্রস্তাব গিয়েছিল। তবে দুর্গাপূজার সময় দীর্ঘদিন শুটিংয়ে ব্যস্ত থাকলে বিজ্ঞাপন, উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য পেশাগত কাজ থেকে দূরে থাকতে হবে—এমন কারণেই অনেকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

    সংশ্লিষ্ট সূত্র বলছে, শুটিং শুরুর আগে চলতি মাসের মধ্যেই প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হতে পারে। এবারও বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের নিয়ে সাজানো হবে প্রতিযোগীদের তালিকা।

    উল্লেখ্য, এর আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের দায়িত্বে থাকবেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠান প্রথমবার সঞ্চালনা করতে যাচ্ছেন এবং নতুন এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ