লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বালাশপুর নোয়াহাট এলাকায় অবস্থিত মাদ্রাসা-ই ফজলুল কোরআন বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ নাইম। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বারাকপুর গ্রামের বাসিন্দা এবং পিতা মোঃ মিজান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১১টা দিকে মাদ্রাসা ক্যাম্পাস থেকে নাইম নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীর পিতা মোঃ মিজান জানান, ছেলেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। কেউ যদি তার ছেলের কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে ০১৭৫৭৩৫০৫২৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে অনুসন্ধান জোরদারের আহ্বান জানিয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে প্রশাসনসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে পরিবার।