রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আবেগের বশে ভুল মানুষকে বেছে নিচ্ছেন না তো? চেনার আগে সাবধান থাকুন

আবেগের বশে ভুল মানুষকে বেছে নিচ্ছেন না তো? চেনার আগে সাবধান থাকুন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মনের দরজায় প্রেম কড়া নাড়লেই অনেকেই না ভেবেই সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তাড়াহুড়ো করে নেওয়া এমন সিদ্ধান্ত পরবর্তীতে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সম্পর্কের পথে এগোনোর আগে কিছু বিষয় ভালোভাবে খতিয়ে দেখা জরুরি।

একটি সম্পর্কের ভিত্তি যত মজবুত হবে, ততই সেই সম্পর্কে স্থায়িত্ব ও ভালোবাসা অটুট থাকার সম্ভাবনা বাড়ে। সম্পর্ক ধীরে ধীরে গভীর হলে একসময় তা পরিণতির দিকেও এগিয়ে যায়। কিন্তু সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খায়।

বিশেষ করে সঙ্গীর সঙ্গে দীর্ঘমেয়াদে সুখে থাকা যাবে কিনা—এই প্রশ্নটাই বেশি ভাবায়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, মানসিক সামঞ্জস্য কিংবা পারস্পরিক বোঝাপড়ার বিষয়গুলো তখন সামনে চলে আসে।

তবে অযথা দুশ্চিন্তার কিছু নেই। সম্পর্কের আগে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ও বিষয় খেয়াল করলে অনেক অনিশ্চয়তা দূর করা সম্ভব। সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই সম্পর্ক হবে আরও দৃঢ়, স্থায়ী ও সুখময়।

পারস্পরিক সম্মান

যেকোনও সুস্থ সম্পর্কের ভিত হল পারস্পরিক সম্মান। পার্টনার আপনার আবেগ, চিন্তাভাবনাকে সম্মান দেয় তো? উত্তর ‘হ্যাঁ’ হলে নিশ্চিন্ত থাকুন।

যোগাযোগই মহৌষধিএকটা গাছকে বাঁচিয়ে রাখতে রোজ জল, বাতাস দিতে হয়। সেরকমই সম্পর্কের ক্ষেত্রে এই জল-বাতাস হল দু'জনের মধ্যে নিবিড় সংযোগ। নির্দ্বিধায় আপনারা যদি মনের কথা একে অপরকে বলতে পারেন, তাহলে আর চিন্তা কীসের!

জীবনবোধ একই?

সব বিষয়ে দু'জনের মতামত একই হবে, তা বাধ্যতামূলক নয়। তবে পরিবার, কেরিয়ার, লাইফস্টাইল এবং জীবনের উদ্দেশ্য একই হলে বনিবনা ভালোই হবে।

সাপোর্ট সিস্টেম

ভালো পার্টনার সেই, যিনি আপনার স্বপ্নপূরণে সঙ্গী হবেন। তাই আপনার প্রয়োজনে হাত বাড়ালেই যদি তাঁকে পান, তাহলে সেই হাত ভুলেও ছাড়বেন না।

ঝগড়া মিটিয়ে নেওয়ার ইচ্ছে

যেকোনও সম্পর্কেই মনমালিন্য হবে। কিন্তু সেটা কত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হচ্ছে সেটাই বড় বিষয়। আপনার পার্টনার যদি শান্ত ভাবে ঝামেলা মিটিয়ে নিতে উদ্যোগী হন, তাহলে তিনিই আপনার যোগ্য সঙ্গী।

কাঁধে-কাঁধ মিলিয়ে চলার ইচ্ছে

কোনও সম্পর্ক চলে দু'জনের প্রচেষ্টায়। এক তরফা কোনও কিছুই হয় না। তাই উল্টো দিকের মানুষটার মধ্যে এই কাঁধে কাঁধ মিলিয়ে চলার ইচ্ছে দেখলে নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন আপনি।

পার্সোনাল স্পেস চাই

সম্পর্কে অবশ্যই বেঁধে বেঁধে থাকবেন। তবে পার্টনার যদি আপনাকে ব্যক্তিগত স্পেস দেয়, তাহলে এর থেকে ভালো আর কিছু নেই!


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন