রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে মহাসড়কে লরির ধাক্কায় বিকাশকর্মী শাহরিয়ার রাজু নিহত

লক্ষ্মীপুরে মহাসড়কে লরির ধাক্কায় বিকাশকর্মী শাহরিয়ার রাজু নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাহরিয়ার রাজু (২৮) নামে এক বিকাশকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (তারিখ) রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের সর্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বিকাশের রায়পুর শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে রাজু ও তার কয়েকজন বন্ধু চাঁদপুরের চরভৈরব লঞ্চঘাট এলাকায় ইফতার করেন। পরে তারা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সরকারি কাজে ব্যবহৃত একটি লরির সঙ্গে রাজুর মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি লরির নিচে ঢুকে যায় এবং গুরুতর আহত রাজু ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি সড়কে দাঁড়ানো অবস্থায় পায়। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে নিহতের পরিবার ময়নাতদন্ত করাতে রাজি নয় বলে জানিয়েছে।

বন্ধু ও সহকর্মীরা জানান, রাজু ছিলেন অত্যন্ত ভদ্র ও সদালাপী। তিনি নিয়মিত রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন