বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • চীনের সঙ্গে সহযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রদূত

    চীনের সঙ্গে সহযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। দুই দেশের পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।

    বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। বেইজিংয়ের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নেভির ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল ওয়াং শিয়ানজং। এ সময় পিএলএর আরও ছয়জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বেইজিংয়ে কর্মরত কূটনীতিক, প্রতিরক্ষা উপদেষ্টা, চীনে প্রশিক্ষণরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির অতিথিদের অভ্যর্থনা জানান। পরে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

    স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা অতিথিদের ধন্যবাদ জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

    রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক উল্লেখ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা জানান।

    অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি, বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা কেক কেটে উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় অতিথিদের সঙ্গে আলোকচিত্র পর্বও অনুষ্ঠিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন