প্রথমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন খলিলুর রহমান

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। সফরে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উখিয়ার ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরকারি প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে খলিলুর রহমানের প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন