মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।
লিমা খানম আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন