রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা রাজধানী পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: মার্কো রুবিও মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান
  • শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের

    শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করা হয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ভারতের সরকারের ওপর নির্ভর করছে।

    উল্লেখ্য, শেখ হাসিনাকে দেশে ফেরাতে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যথাযথ প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে বলে এর আগেও বিভিন্ন সময় জানিয়েছেন আইনমন্ত্রী।

    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন