সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • টেকসই কৃষি ও পরিবেশ সুরক্ষায় অগ্রগতি তুলে ধরে স্বপ্নের প্রতিবেদন প্রকাশ

    টেকসই কৃষি ও পরিবেশ সুরক্ষায় অগ্রগতি তুলে ধরে স্বপ্নের প্রতিবেদন প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেকসই কৃষি, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে নিজেদের উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরে প্রথম সাসটেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের বৃহত্তম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন।

    ‘লিডিং চেঞ্জ, নার্চারিং টুমরো’ শীর্ষক প্রতিবেদনটি রোববার (৮ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, কূটনীতিক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং স্বপ্নের সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

    ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের কার্যক্রমের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে কৃষকদের সহায়তা, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির অগ্রগতি তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে স্বপ্নের ৬৮৫টি বিক্রয়কেন্দ্র চালু ছিল। এসব কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি পরিবারের কাছে পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্বপ্নে কর্মরত রয়েছেন ৮ হাজার ৫০০-এর বেশি মানুষ, যাঁদের ১৯ শতাংশ নারী।

    অনুষ্ঠানে টেকসই উন্নয়ন বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিএসআর সেন্টার বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান, বাংলাদেশে জাপান দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন ইয়োশিদা আয়া, এসিআই পিএলসির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান।

    প্রতিবেদনটিতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কৃষক, কর্মী, ভোক্তা ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব তৈরির উদ্যোগগুলোও তুলে ধরা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন