বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪ বছর

    ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে আর নেই, বয়স হয়েছিল ৩৪ বছর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় মার্কিন টেলিভিশন ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।

    সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রতিনিধি ও স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    মিটের প্রতিনিধি জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে ব্রাউনসভিল পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ ও ধরন এখনো তদন্তাধীন। ময়নাতদন্তের পর এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানানো হবে।

    ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ ধারাবাহিকে ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করেন মিটে। ধারাবাহিকটিতে ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় ছিলেন অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন। অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দর্শকদের কাছে স্মরণীয় করে তোলেন মিটে।

    বাস্তব জীবনেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং চলচ্চিত্র ও টেলিভিশনে তাঁদের বাস্তবসম্মত উপস্থাপনা নিশ্চিত করার পক্ষে কাজ করেছেন তিনি।

    মিটে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান মিটে ফাউন্ডেশনের সভাপতিও ছিলেন তিনি।

    তাঁর মৃত্যুর খবরে শোক জানিয়েছেন ‘ব্রেকিং ব্যাড’-এর সহশিল্পীরা। অভিনেতা অ্যারন পল বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়ার কথা জানিয়েছেন। ডিন নরিসও মিটেকে সদয় ও প্রতিভাবান অভিনেতা হিসেবে স্মরণ করেছেন।

    ‘ব্রেকিং ব্যাড’-এর বাইরে ‘সুইচড অ্যাট বার্থ’ ও ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন মিটে। চলতি বছর মুক্তি পাওয়া ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ ছিল তাঁর সাম্প্রতিক কাজগুলোর একটি।

    অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ, অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন আরজে মিটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন