রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিজের সুবিধামতো আইন করে স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ও ক্যাপাসিটি চার্জের হিসাব চায় সংসদীয় কমিটি হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘সোলার ব্যবহারে বিদ্যুৎ খরচ ও আমদানি ব্যয় কমবে’: অর্থমন্ত্রী যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ দিল্লিতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর দিল্লিতে পদযাত্রার পর সভানেত্রী নেহা বোরা আটক
  • চার বছর পর ধারাবাহিকে ফিরছেন জান্নাতুল সুমাইয়া হিমি

    চার বছর পর ধারাবাহিকে ফিরছেন জান্নাতুল সুমাইয়া হিমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরে একক নাটকেই বেশি ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। প্রায় চার বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তিনি। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। আগামী ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটির নতুন পর্ব।

    ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে হিমি বলেন, ঠিক কত দিন পর ধারাবাহিকে অভিনয় করছেন, তা তাঁর মনে নেই। ক্যারিয়ারের শুরুতে নিলয় আলমগীরের সঙ্গে ‘জলে ভেজা রঙ’ ও ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। পরে একক নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ধারাবাহিকে কাজের সুযোগ হয়নি।

    হিমির ভাষ্য, অনেক সময় একক নাটক জনপ্রিয় হলে দর্শক এর পরবর্তী পর্ব দেখতে চান। সেই ভাবনা থেকেই ধারাবাহিকটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি বর্তমানে দর্শকদের মধ্যে ধারাবাহিক নাটকের প্রতি আগ্রহ বাড়ছে। সব মিলিয়ে আবারও ধারাবাহিকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    ‘প্রথম প্রেমের গল্প’-এ হিমির সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর। এ ছাড়া অভিনয় করছেন ফারিন খান, সুজাতা, আলী রাজ ও ফারজানা চুমকিসহ আরও অনেকে।

    একক নাটকের ব্যস্ততার কারণে ধারাবাহিকে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে কি না, এমন প্রসঙ্গে হিমি বলেন, তাঁর ক্ষেত্রেও শিডিউল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে কয়েকটি একক নাটকের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই।

    হিমি বলেন, একক নাটকের মতোই নানা আয়োজন নিয়ে ধারাবাহিকটির শুটিং হচ্ছে। সংশ্লিষ্ট সবাই গুরুত্ব দিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।

    করপোরেট জগতের দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রথম প্রেমের গল্প’। এতে মেহনাজ কবীর নামের একজন স্পষ্টভাষী করপোরেট নারীর চরিত্রে অভিনয় করেছেন হিমি। তাঁর চরিত্রটি একটি নামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

    নিজের চরিত্র সম্পর্কে হিমি বলেন, ধারাবাহিকটিতে প্রতিশোধের গল্পের পাশাপাশি সুন্দর একটি ভালোবাসার গল্পও রয়েছে। সব মিলিয়ে দর্শকদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক আয়োজন হবে বলে আশা করছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ