বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • ‘ভাগ্যে যার সঙ্গে লেখা, বিয়ে তার সঙ্গেই হবে’: কেয়া পায়েল

    ‘ভাগ্যে যার সঙ্গে লেখা, বিয়ে তার সঙ্গেই হবে’: কেয়া পায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো ওয়েবফিল্মে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বুধবার। মুক্তির আগে সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। সেখানে নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে ভাবনার কথা জানান কেয়া পায়েল।

    বিয়ে নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে কেয়া পায়েল বলেন, প্রত্যেক মানুষেরই বিয়ে নিয়ে কিছু স্বপ্ন ও কল্পনা থাকে। তাঁর কাছেও বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তাই বিষয়টি ভেবেচিন্তে এবং বুঝেশুনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

    সুখবর দিলেন কেয়া পায়েল

    অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক মানুষেরই নিজের বিয়ে নিয়ে একটা ফ্যান্টাসি থাকে। কারণ, বিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত। আমার মনে হয়, অনেক বুঝে-শুনে, অনেক চিন্তা করে, আয়োজন করে মানুষ বিয়ে করে। আমার নিজেরও অনেক চিন্তা আছে। তবে তার আগে হ্যাপিলি ম্যারিড আসুক। এটা দেখে মানুষ কী বলে, সেটা দেখি।’

    তবে বাস্তব জীবনে ঠিক কবে বিয়ে করবেন—এমন প্রশ্নের নির্দিষ্ট কোনো সময় জানাননি কেয়া। বরং বিয়ের বিষয়টি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

    প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

    কেয়া পায়েল বলেন, ‘আমি সব সময় ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে যখন লেখা আছে, যার সঙ্গে লেখা আছে, আমি চাইলেও এটা ফেরাতে পারবো না। বিয়ে তখন হয়েই যাবে। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না। শুধু এটাই ভাবি যে, জীবনে এমন একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’

    সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বাস ও পারস্পরিক সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী। তাঁর মতে, একটি সম্পর্ক বা দাম্পত্য জীবনের ভিত্তি শক্ত করতে দুজনের মধ্যে আস্থা ও শ্রদ্ধা থাকা জরুরি।

    সিনিয়ররাই আমাকে অভিনয় শিখিয়েছে: কেয়া পায়েল

    কেয়া বলেন, ‘বিয়ে বা সম্পর্কে সবচেয়ে বড় দরকার হচ্ছে বিশ্বাস এবং দুজন মানুষের মধ্যে সম্মান। বিশ্বাস আর সম্মান।’

    দাম্পত্য জীবনে নানা ধরনের সমস্যা আসাকে স্বাভাবিক বলেও মনে করেন তিনি। তাঁর মতে, সমস্যাকে এড়িয়ে না গিয়ে দুজন মিলে তা মোকাবিলা করেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।

    এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বিয়ের পরে যেকোনও সমস্যা তো হতেই পারে এবং সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক। সেই সমস্যাগুলোকে ফেস করে সেটা নিয়ে আসলে সারাটা জীবন পার করাটাই আমার মনে হয় বিয়ে।’

    ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় শুভ-কেয়া পায়েল

    ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েবফিল্মে প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ অনেকে। আগামী বুধবার ওয়েবফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ