মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • ওমানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা

    ওমানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের নভেম্বরে ওমানে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। তার আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

    সিরিজকে সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে অনুশীলন ক্যাম্প করেছে হান্নান সরকারের দল। প্রস্তুতি শেষে আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছাবে যুব টাইগাররা।

    আগামী ১৩ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৫ অক্টোবর দ্বিতীয় ম্যাচ। ১৮, ২০ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ। অর্থাৎ প্রায় ১০ দিনের মধ্যে আফগান যুবাদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

    ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ নভেম্বরে ওমানের মাটিতেই অনুষ্ঠিত হবে এবারের যুব এশিয়া কাপ। ফলে একই কন্ডিশনে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ এশিয়া কাপের আগে দলটির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সিরিজে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের পাশাপাশি ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও পাবে যুব টাইগাররা। এশিয়া কাপের আগে ম্যাচ অনুশীলনের মাধ্যমে দলটি নিজেদের প্রস্তুতি আরও পরিপূর্ণ করতে চাইবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন