রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • অনুমতি ব্যতীত অন্য শহরে ভ্রমন, জরিমানার মুখে সাইফ-হৃদয়-রিশাদ

    অনুমতি ব্যতীত অন্য শহরে ভ্রমন, জরিমানার মুখে সাইফ-হৃদয়-রিশাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান গেমসে মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে বাংলাদেশ। এর মধ্যে টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে যাওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে জায়গা করে নেয় লিটন দাসের দল।

    তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে পদক জয়ের সুযোগ হারায় বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার তুলনামূলক অনভিজ্ঞ দলের বিপক্ষেও ব্যাটিংয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হারে দলটি।

    ওই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। তবে ম্যাচের পারফরম্যান্সের বাইরে এখন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছেন তারা। সাইফ ও হৃদয়ের সঙ্গে রিশাদ হোসেনও টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেছেন বলে জানা গেছে।

    বিসিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে তিন ক্রিকেটারকে আর্থিক শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সূত্রটি জানিয়েছে, প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ বিষয়ে ক্রিকেটারদের ইতোমধ্যে জানানো হয়েছে বলেও সূত্রের দাবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন