রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান

    ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানটির একটি ছবি প্রকাশ করা হয়।

    ছবিতে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

    জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের অন্তত ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন। তাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে এ বিশেষ নৈশভোজ ও অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান ও জোবাইদা রহমান অংশ নিয়ে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

    এর আগে একই দিন সকালে জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশেষ প্রাতরাশ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন