রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া

    ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন সিনেমা ‘লজ্জা’র চরিত্রের জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরই মধ্যে প্রায় ৭-৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার চরিত্রের প্রয়োজনে চেহারার স্বাভাবিক সতেজতা ফিরিয়ে আনতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও নিয়েছেন এই অভিনেত্রী।

    ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন। এতে নুসরাত ফারিয়ার চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে অভিনেত্রীর দেওয়া আভাস অনুযায়ী, পুলিশ কর্মকর্তা বা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যেতে পারে তাকে।

    চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে ফারিয়া জানান, শুধু পোশাক ও মেকআপের পরিবর্তনেই তিনি প্রস্তুতি সীমাবদ্ধ রাখেননি। ‘লজ্জা’র জন্য ওজন কমানোর পর তাঁর চেহারায় ক্লান্তির ছাপ ও কিছুটা ভলিউম কমে যায়। শুটিং শুরুর আগে তাই চেহারার স্বাভাবিক সতেজতা ফিরিয়ে আনতে চিকিৎসকের পরামর্শে বিশেষ স্কিন ট্রিটমেন্ট নিয়েছেন তিনি।

    নুসরাত ফারিয়া বলেন, ‘সৌন্দর্য আল্লাহ প্রদত্ত হলেও নিজের যত্ন নিজেকেই নিতে হয়। আমি চিকিৎসকের পরামর্শ মেনেই সেটা করি। বিশেষ কিছু চরিত্রের জন্য ওজন কমানোর প্রয়োজন পড়ে। লজ্জা সিনেমার জন্য আমাকে প্রায় ৭-৮ কেজি ওজন কমাতে হয়েছে। এতে চেহারায় স্বাভাবিকভাবেই একধরনের ক্লান্তির ছাপ চলে আসে। এ কারণেই ট্রিটমেন্টটি নিয়েছি।’

    ইতোমধ্যে ‘লজ্জা’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সমাজসচেতনতামূলক গল্পের সিনেমাটির কাহিনি লিখেছেন আব্দুল আজিজ। নুসরাত ফারিয়ার সঙ্গে এতে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। তবে সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

    নুসরাত ফারিয়াকে সর্বশেষ জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় দেখা গেছে। ‘লজ্জা’র শুটিংয়ে অংশ নেওয়ার আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজ শেষ করেন তিনি। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন