রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জানাজার নামাজের অজু দিয়ে কি অন্য নামাজ পড়া যাবে? গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য শেরপুরের দুই কিশোরী মনোনীত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৭৬১ ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জোবাইদা রহমান তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায় দু-একটি অঘটনে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান ‘লজ্জা’র চরিত্রে নিজেকে বদলাতে ওজন কমিয়ে ট্রিটমেন্ট নিলেন নুসরাত ফারিয়া অপরাধে জড়ালে বিএনপিতে ব্যবস্থা নেওয়ার নজির পুরোনো: আলাল শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
  • তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

    তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। একই সঙ্গে বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    শনিবার (৩ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

    ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর যানজট কমাতে বাসের টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল রাজধানীর যানজটের অন্যতম কারণ। তাই আগামী তিন মাসের মধ্যে এসব টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। একই সঙ্গে টার্মিনাল ও ডিপোর কার্যক্রম পৃথক করা হবে।

    মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনের সময় বাস মালিক সমিতির নেতাদের প্রায় ৮০টি বাস রাখার উপযোগী জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

    এদিকে মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন