সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল: সুজন পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭ নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানোর তাগিদ জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর বাংলাদেশের ৯২% পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে: সারাহ কুক টোকিওতে বাড়ছে যৌন পর্যটনের অভিযোগ, উদ্বেগে জাপান ভার্চুয়াল যোগাযোগেই কি ভাঙছে দাম্পত্যের বিশ্বাস?
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান

    সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

    রোববার (৪ অক্টোবর) ইরানের বার্তাসংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে নতুন প্রস্তাব দিয়েছে। তবে একতরফা দাবি কিংবা আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ করা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।’

    এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ নিরসনে তেহরানের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটন ওই প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

    বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। প্রণালি খুলতে হলে ওয়াশিংটনকে এসব শর্ত পূরণ করতে হবে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা আশা করছেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথেই বিরোধ সমাধানের চেষ্টা করবে। তবে সামরিক পদক্ষেপের পথে গেলে ইরানও তার জবাব দিতে প্রস্তুত রয়েছে।

    আরাঘচি বলেন, ‘তারা যদি আবার সামরিক সমাধানের দিকে এগিয়ে যায়, তাহলে আমরা আগের চেয়েও বেশি প্রস্তুত। নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

    হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন