সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল: সুজন পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭ নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানোর তাগিদ জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর বাংলাদেশের ৯২% পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে: সারাহ কুক টোকিওতে বাড়ছে যৌন পর্যটনের অভিযোগ, উদ্বেগে জাপান ভার্চুয়াল যোগাযোগেই কি ভাঙছে দাম্পত্যের বিশ্বাস?
  • সৌদির তেল শোধনাগারে হুথিদের মিসাইল-ড্রোন হামলা

    সৌদির তেল শোধনাগারে হুথিদের মিসাইল-ড্রোন হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (৩ অক্টোবর) সৌদি আরামকোর একটি তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই হামলার দাবি করে হুথিরা।

    হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলায় লক্ষ্যবস্তুতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

    ইয়াহিয়া সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে।

    তবে তেল স্থাপনায় আগুন লাগার কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে আগুনের সঙ্গে হুথিদের দাবিকৃত হামলার সরাসরি সম্পর্ক স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

    সূত্র: আল জাজিরা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন