সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল: সুজন পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭ নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানোর তাগিদ জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর বাংলাদেশের ৯২% পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে: সারাহ কুক টোকিওতে বাড়ছে যৌন পর্যটনের অভিযোগ, উদ্বেগে জাপান ভার্চুয়াল যোগাযোগেই কি ভাঙছে দাম্পত্যের বিশ্বাস?
  • কেমোথেরাপির চতুর্থ মাসে তানিয়া বৃষ্টি, অভিনয়ে ফেরার প্রস্তুতি

    কেমোথেরাপির চতুর্থ মাসে তানিয়া বৃষ্টি, অভিনয়ে ফেরার প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়।

    চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানেও তার একটি অস্ত্রোপচার হয়। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে বিশ্রামের পাশাপাশি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

    কয়েক মাস ধরে অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও পোস্ট দিচ্ছেন তানিয়া। এতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে ধারণা করছেন ভক্তরা। এবার নিজেই নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী।

    শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া বৃষ্টি। নিজের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটি চলার পর কিছু পরীক্ষা হবে। এরপর চিকিৎসক জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।’

    তানিয়া জানান, বর্তমানে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মনকে শান্ত রাখতেই এই সফর বলে জানান তিনি।

    অভিনয়ে ফেরার বিষয়েও আশাবাদী তানিয়া। তিনি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। প্রায় নয় মাস শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’

    শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন এই অভিনেত্রী। দর্শকদের আগ্রহ থাকলে দ্রুতই কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন