সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল: সুজন পুলিশে বড় রদবদল, ডিআইজি-এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তার নতুন দায়িত্ব ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ডেঙ্গু ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ৩০৭ নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানোর তাগিদ জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর বাংলাদেশের ৯২% পণ্যে যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে: সারাহ কুক টোকিওতে বাড়ছে যৌন পর্যটনের অভিযোগ, উদ্বেগে জাপান ভার্চুয়াল যোগাযোগেই কি ভাঙছে দাম্পত্যের বিশ্বাস?
  • মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’-এর তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি

    মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’-এর তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এর মধ্যে সিনেমাটির সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও গেছে ‘রইদ’-এর ঝুলিতে।

    একসঙ্গে তিনটি পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমন ও ‘রইদ’ টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন নির্মাতা ও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।

    মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার অর্জন করে।

    আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে ‘রইদ’। নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছিল সিনেমাটি। এ ছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি।

    চলতি বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্যও ‘রইদ’কে নির্বাচন করা হয়েছে। ফলে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।

    ‘রইদ’-এ গ্রামীণ পটভূমিতে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আদলে এক রহস্যময় উপাখ্যান তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষীর পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন