সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নি হ ত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান কর্মকর্তারা হামলা ও হতাহতের তথ্য জানিয়েছেন।

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের ভাষ্য, কুনার প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলা চালানো হলে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকেও হামলার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি পৃথক স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে দেশটিতে হামলা চালিয়ে আসছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রায় তিন মাস তুলনামূলক শান্ত থাকার পর নতুন করে পাকিস্তানি হামলার এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন