সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নমপেনে অনলাইন স্ক্যাম: ৯ বাংলাদেশি নাগরিক আটক

নমপেনে অনলাইন স্ক্যাম: ৯ বাংলাদেশি নাগরিক আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদেশি নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে নমপেনে বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্টতায় পরিচালিত একটি সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রমের সন্ধান পায় পুলিশ। পরে সেখান থেকে নয় বাংলাদেশিকে আটক করা হয়।

অভিযানকালে বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলারের নোট।

আটক নয় বাংলাদেশি এবং জব্দ করা আলামত পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত ও আদালতের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের দায়ী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন