রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধন
  • কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির

    কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার ঠেকাতে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। এ সময় রাষ্ট্রপতি তাকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    সাক্ষাতে উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার বন্ধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধে কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

    তিনি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমা সুরক্ষায় কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

    দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ আহরণ বন্ধে কোস্টগার্ড সদস্যদের সতর্ক থাকার নির্দেশও দেন রাষ্ট্রপতি।

    এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহের পাশাপাশি এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়েও জানান।

    দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। জবাবে রাষ্ট্রপতি কোস্টগার্ডের উন্নয়ন ও কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন