রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ ১৮ উইকেট পড়লেও উইকেটকে দোষ দিচ্ছেন না স্টার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাড়ায় দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ, ব্যর্থ হলে বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ মন্ত্রিসভায় রদবদল: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্যারাসিটামলসহ যেসব ওষুধ ও সাপ্লিমেন্টে ক্ষতির ঝুঁকি লিভারের জনসেবায় পেশাগত নিষ্ঠা ও নৈতিকতার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের বিনিয়োগ সেবায় নতুন অধ্যায়, একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘স্মরণীয় মুহূর্ত’ বললেন অভিনেত্রী
  • ফ্লোটিলা অভিযাত্রীদের আটকের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

    ফ্লোটিলা অভিযাত্রীদের আটকের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার নৌযাত্রীদের আটক, নির্যাতন ও তাদের ওপর হামলার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

    শনিবার তুরস্কের বিচার মন্ত্রণালয় এ পরোয়ানা জারি করে। একই ঘটনায় ইসরায়েলি সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান বিচারমন্ত্রী।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকিন গুরলেক বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা নৌবহরের অভিযাত্রীদের ওপর হামলার অভিযোগের তদন্তের পর নেতানিয়াহু ও মোসকোভিৎজের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারে আন্তর্জাতিকভাবে ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

    তুরস্কের বিচার মন্ত্রণালয়ের অভিযোগে নেতানিয়াহু ও মোসকোভিৎজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত হামলা ও নির্যাতন, সম্পত্তি ধ্বংস, গুরুতর লুটপাট এবং যানবাহন ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হয়েছে।

    গাজার বাসিন্দাদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে গত মে মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল ফ্লোটিলা নৌবহর। ছোট-বড় প্রায় ৫০টি নৌযানে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রায় ৪৩০ জন মানবাধিকারকর্মী ছিলেন।

    তবে গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরটি আটকে দেয়। অভিযাত্রীদের আটক করে পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে কয়েকজন অভিযাত্রী অভিযোগ করেন, আটক অবস্থায় তারা ইসরায়েলি পুলিশ ও সেনাসদস্যদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

    এসব অভিযোগের ভিত্তিতে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকেই তেল আবিবের কঠোর সমালোচনা করে আসছে তুরস্ক। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরদিন থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিভিন্ন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন।


    সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন